কাজী ইমদাদুল হক
লেখক পরিচিতি
কাজী ইমদাদুল হক (৪ নভেম্বর ১৮৮২ – ২০ মার্চ ১৯২৬) ছিলেন ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাংবাদিক, যিনি খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং পরবর্তীতে ঢাকা মাদ্রাসা, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে “খান সাহেব” ও “খান বাহাদুর” উপাধিতে ভূষিত করে। সাহিত্যচর্চায় তিনি কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও শিশুসাহিত্যে অবদান রাখেন এবং মুসলিম সমাজের উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে লেখালেখি করেন। তাঁর সর্বাধিক উল্লেখযোগ্য রচনা উপন্যাস আবদুল্লাহ, যা তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় এবং ব্যাপক প্রশংসা লাভ করে। এছাড়া তিনি ‘নবনূর’ ও ‘শিক্ষক’ পত্রিকার সম্পাদনার মাধ্যমে সাংবাদিকতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অল্পায়ু জীবনেও কাজী ইমদাদুল হক বাংলা সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে স্থায়ী অবদান রেখে গেছেন।
বইসমূহ
আবদুল্লাহ
বই দেখুনমোট ১ ফলাফল, দেখাচ্ছে ১ থেকে ১